• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্বভ্রমণে বাংলাদেশে আসা নেপালি যুবক পায়ে হেঁটে এসেছেন হিলি থেকে ফুলবাড়ীতে।

দিনকাল বিডি / ৩০৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি

বিশ্বভ্রমণে বাংলাদেশে আসা নেপালি যুবক পায়ে হেঁটে এসেছেন হিলি থেকে ফুলবাড়ীতে।

গত শনিবার সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ী উপজেলার জেলা পরিষদ ডাক বাংলায় আসলে নেপালি যুবক ইঃ কে ও বাংলাদেশী যুবক হেমোয়েদ ইসাহাফ মুনকে ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন ও দৈনিক ভোরের আকাশের প্রকাশক এসএম আব্দুল্যাহ্ নুরুজ্জামান নেপালি যুবক ও বাংলাদেশী যুবককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেপালী যুবকের সঙ্গে বাংলাদেশে পায়ে হেঁটে ভ্রমণের বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম আব্দুল্যাহ্ নুরুজ্জামান এর সাথে দীর্ঘক্ষণ কথা হয়। তারা দু’জনেই শনিবার বিকেলে হেঁটে হিলি সড়ক দিয়ে বিরামপুর হয়ে ফুলবাড়ীতে পৌছেন। এ সময় এলাকার অনেক মানুষ তাদেরকে স্বাগত জানায়।

জানা গেছে, তিনি পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন। ২৭ বছরের ঐ যুবকের বাড়ি নেপালের রাজধানী কাঠুমুন্ডুর থাপাথালি। তার নাম ‘ইহ’ ও বাংলাদেশী যুবকের নাম হেমোয়েদ ইসাহাব মুন। ১৮ সেপ্টেম্বর টেকনাফ থেকে পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ শুরু করেন। ২৬০ দিন আগে কাঠমুন্ডু থেকে যাত্রা করেছিলেন ই ৫৪৮৫ কি:মি: পথ তারা পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

২৬ দিন আগে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট এর পথে হেঁটে রওনা দেন ঐ যুবক। ১৪বছর বয়সে ই স্কুল ছাড়েন এবং ছেড়েছেন পরিবার এর পর বিশ্ব ভ্রমনের তার জীবন সঙ্গী। শুরু থেকে ই স্বপ্ন ছিল সারা বিশ্ব ভ্রমন করবেন। ২০১৫ সালে পায়ে হেঁটে পুরো নেপাল ঘুরেছেন। সময় লেগেছে প্রায় ১ বছর এরও বেশি। গতকাল রবিবার সকাল ৭টায় নেপালি যুবক মি. ই ও বাংলাদেশী যুবক হেমোয়েদ ইসহাব মুন পাঁয়ে হেঁটে সৈয়দপুর হয়ে জিরো পয়েন্টে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category