• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নিবন্ধন শুরু

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শুরু হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২, ২০২৬। টুর্নামেন্টটি ইসলামপুরের সবুজকুঁড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই মাঠে গড়াবে প্রতিযোগিতা।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমী দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে একটি ৮০ সিসি মোটরসাইকেল এবং রানার-আপ দলকে একটি রেফ্রিজারেটর প্রদান করা হবে। এমন ব্যতিক্রমী পুরস্কার ঘোষণায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
আয়োজক মোস্তাফিজুর রহমান লেলিন জানান, একটি প্রতিযোগিতামূলক, সুশৃঙ্খল ও আনন্দমুখর টুর্নামেন্ট উপহার দিতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আগ্রহী দলগুলোকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।
টুর্নামেন্টে অংশগ্রহণ বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৬৪১-১১৯৬১৮ নম্বরে। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট ইসলামপুরের ফুটবলাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category