• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বৃষ্টির জন্য পোরশায় ইসতিস্কার নামাজ আদায়

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পোরশা(নওগাঁপ্রতিনিধি: বৃষ্টির জন্য নওগাঁর পোরশায় ইসতিস্কার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর আহলে হাদিস ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ওই ইসতিস্কার দুই রাকাত নামাজ আদায় করা হয়। এতে প্রায় দু’শতাধিক মানুষ পুরাতন কাপড় পরিধান করে সাথে গামছা নিয়ে ইসতিস্কার নামাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, চলমান তীব্র তাপদাহের কারনে প্রচন্ড গরম আবওহাওয়া প্রবাহিত হচ্ছে। ফলে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পরেছে। তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রত্যাশায় ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে বলে জানান। নামাজ শেষে প্রায় ঘন্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হাপানিয়া কেএম ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা

হযরত আলী। নামাজে অংশগ্রহন করতে আসা স্থানীয় মুসল্লী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম জানান, দীর্ঘ্যদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা স্থানীয় জনগণ মহান আল্লাহ্র নিকট বৃষ্টির আশায় নামাজ ও দোয়া করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category