• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বেনাপোলে মাদকের ভয়াবহতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোল মাদকের ভয়াবহতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (আমিক) যশোরের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার, বেনাপোলে পোর্ট থানার (এসআই) রাজু আহম্মেদ। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আমিক যশোর সেন্টার ম্যানেজার আমিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিক যশোরের কাউন্সেলর মাসুদ রানা। সেমিনারে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ প্রায় ২০০ জন অংশ গ্রহণ করেন।

পরিদর্শক নিরঞ্জন কুমার শিকদার বলেন,মাদক বিরোধী সামাজিক আন্দোলনে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন।

আমিক যশোর সেন্টার ম্যানেজার আমিরুজ্জামান বলেন,মাদকাসক্ত ব্যক্তিদের সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করা,মাদক বিরোধী সামাজিক আন্দোলনে দেশ ও দশের সাথে মিলে কাজ করবো এবং মাদক ও মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্পর্কিত ফ্রি তথ্যর জন্য আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ভেকুটিয়ার এর একটি মোবাইল নম্বর ০১৭৮১৩৫৫৭৫৫ সকলের জন্য উন্মুক্ত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category