• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ব্রহ্মপুত্রে ধরা পরলো ৪৫ কেজি ওজনের বাঘাইড়, ৫৮হাজার টাকায় বিক্রি

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদে আকালু(৫৫) নামে এক জেলের জালে ৪৫কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি উপজেলার পাম্পমোড় এলাকায় নিয়ে আসে মাছ ব্যবসায়ী সাজু মিয়া(৩৬)। এত বড় বাঘাইড় মাছ দেখতে পথচারীসহ উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি কেটে ৫৮হাজার ৫০০টাকায় বিক্রি করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে উপজেলার কাঁচকোল ঘাট এলাকার জেলে আকালু ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন।তার জালে ৪৫কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। সেখানে উন্মক্ত ডাকে ১হাজার ২০০টাকা কেজি দরে মোট ৫৪ হাজার টাকায় তা কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া। এ সময় ওই ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে বিকেলে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ৪৫ কেজি ওজনের মাছটি কেটে ১হাজার ৩০০টাকা কেজি দরে মোট ৫৮হাজার ৫০০টাকায় খুচরা বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান,বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি।

উপজেলার মৎস্য অফিসার মো. নুরুজ্জামান খান জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে।এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়।মৎস্য বিভাগের পক্ষ থেকে এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে।যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category