• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভারশোঁ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ- পরিচালক

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ
পরিদর্শন করলেন স্থানীয় সরকার নওগাঁ’র উপ-পরিচালক (উপ-সচিব) টি এম এ
মমিন। মঙ্গলবার (৬ মে) উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ
পরিদর্শন করেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গ্রাম আদালতের
বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর
নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জন
প্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে গত প্রায় ১ মাস
পূর্বে জেলা প্রশাসক আব্দুল আওয়াল অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম
পরিদর্শন করেন। এছাড়াও গত সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ
আলম মিয়া অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময়
উপস্থিত ছিলেন ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ,
প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, ইউ’পি সদস্য
মানিকজান,শামসুন্নাহার,চান মুন্সি,মাহফুজ আলম,মজিবর
রহমান,মোস্তাফিজুর রহমান এবং সেলিম উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category