• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ গতকাল ২২ মে সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে।এদিন বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর এক বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।ওই হত্যা হুমকির প্রতিবাদে এদিন কেন্দ্রীয় আওয়ামী লীগ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা দেয়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন,যুগ্ম সম্পাদক হাফিজুল হক বকুল, জাহাঙ্গীর আলম তোতা, সহসভাপতি ডা,মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, সফাপুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক জিয়াউল হক কালাম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাওছার আলী প্রমুখ। এর আগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category