• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহাদেবপুরে আওয়ামীলীগের ৬ জন নেতাকর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি,বাসষ্ট্যান্ড এলাকার আফজাল হোসেনের পুত্র ডাঃ মজিবর রহমান, উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কায়েস্থপাড়ার মৃত মোসলেম উদ্দীনের পুত্র মোঃ এমদাদুল হক, উপজেলার আওয়ামীলীগের সদস্য আজিপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা মৃত রিয়াজ উদ্দীনের পুত্র আব্দুল জলিল,ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শরমইল গ্রামের ভিকু মন্ডলের পুত্র বাদের আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সদরের স্কুল পাড়ার মৃত আব্দুর রউফ মন্ডলের পুত্র মোঃ রাহিদুজ্জামান রাহিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য খোশালপুর গ্রামের উফছের আলীর পুত্র
মোঃ রানা। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category