স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। গত ২৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা শহরের মাসুদ ফিলিং স্টেশনের বিপরীত স্থানে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়
এ সময় সেখানে দাড়িয়ে থাকা রাহি ট্রাভেলস নামের ওই যাত্রীবাহী বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে টহল পুলিশ, ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আশরাফুর রহমান বলেন, বাসের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।