মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ২০ মে সোমবার দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত এ দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ। এদিন বেলা ১০ টায় উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুরেন্দ্র চন্দ্র বর্মন।
প্রথম পর্বে সামাজিক বৈষম্য দুরীকরণে দূর্নীতি দমন ও প্রতিরোধ অনিশ্বীকার্য, দ্বিতীয় পর্বে মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দূর্নীতি বিস্তার ঘটছে এবং চুড়ান্ত পর্বে সামাজিক আন্দোলনই দূর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায় বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসব বিষয় নিয়ে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন হামিদপুর জিগাতলা উচ্চ বিদ্যালয়, কুঞ্জবন বন্দর বালিকা কারিগরি উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়, কালুশহার উচ্চ বিদ্যালয়, স্বরস্বতীপুর উচ্চ বিদ্যালয় ও মহিষবাথান উচ্চ বিদ্যালয়।
এ অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এসএম জিল্লুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, মডারেটর সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ এবং শিক্ষক মনজ কুমার।