স্টাফ রিপোর্টারঃ প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গতকাল ১ নভেম্বর মঙ্গলবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বেলা ১০ টায় এদিনটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। প্রধান অতিথিসহ এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু,মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলী প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব দিবস ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদর্শন করা হয়।এ ছাড়াও উপজেলার প্রশিক্ষিত যুব মহিলা ও পুরুষদের মধ্যে চেক বিতরণ এবং একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। #