• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের আক্রমণের শিকার রোগীর স্বজন

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা না দিয়ে রোগীর লোকজনকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে ২৮ মে বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আয়ের উদ্দীনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মে মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেন তার স্ত্রী,ও বোনকে সাথে নিয়ে অসুস্থ মা মোছাঃ রাশেদা বেওয়াকে (৬০) পেটের পীড়া জণিত সমস্যার কারণে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে ভর্তি করানোর পর ডাক্তার তার মায়ের কিছু পরীক্ষা নিরাীক্ষা করানোর কথা

বলেন। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী দেলোয়ার তার মায়ের আল্ট্রাসনোগ্রাফী করানোর জন্য ওই
হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফী রুমে যান। সেখানে তখনো ডাক্তার না আসায় বেলা সাড়ে ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে ডাক্তার এসে আল্ট্রাসনোগ্রাফী করা শুরু করেন।কিন্তু সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও দেলোয়ারের মা রাশেদা বেগমের আল্ট্রাসনোগ্রাফী না করে পরে আসা অন্যান্য রোগীদের আল্ট্রাসনোগ্রাফী করতে থাকেন ডাঃ সবুর।

এ সময় দেলোয়ার হাসপাতালের স্টাফদের নিকট তার মায়ের পরীক্ষা-নীরিক্ষা আগে করে দেয়ার অনুরোধ জানান। এতে কর্তব্যরত ডাক্তার দেওয়ান আব্দুস সবুর ক্ষিপ্ত হয়ে রোগীর ছেলে দেলোয়ারের উপর আক্রমণ করে বলে, তুই কে? তোর মায়ের পরীক্ষা করব না, তুই কি করবি কর? আমরা আমাদের ইচ্ছামত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করব। এ সময় দেলোয়ারের সাথে থাকা তার স্ত্রী ও বোন ডাক্তার আব্দুস সবুরকে থামাতে গেলে ডাঃ সবুর তাদেরকেও ধাক্কা দেয়।

বিষয়টি তৎক্ষণাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মোবাইলে জানালে তিনি ডাঃ সবুরকে ডেকে নিয়ে রোগীর স্বজনদের নিকট সরি বলতে বলেন। কিন্তু ডাঃ সবুর সরি বলতে পারবেন না বলে সেখান থেকে চলে যান।এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দেলোয়ারের মায়ের চিকিৎসা না করে অন্যত্র রেফার্ড করে ছাড়পত্র দেন। এ ব্যাপারে ডাক্তার দেওয়ান আব্দুস সবুরের মুঠোফোনে কথা হলে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে রাজী হননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ খুরশিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category