স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ এপ্রিল বুধবার রাতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান প্রামাণিক মাসুদকে স্থানীয় কুঞ্জবন বাজার থেকে এবং উপজেলার সফাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোবারক হোসেনকে সফাপুর পশ্চিম পাড়া থেকে পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে জেলার বদলগাছী উপজেলার একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করা হয়।