• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহানগরীতে ১কেজি গাঁজা-সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজা-সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় বোয়ালিয়া মডেল থানার রামচন্দ্রপুর হাদির মোড় এলাকা থেকে তাদের হেগ্রফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাজমুল হাসান রাব্বি (২৬), সে কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানার ভুলিয়ারা এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে ও মোঃ আবুল হাসান (২৩), সে একই এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগশাজসে গাঁজা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের কাছে বিক্রয় করে আসছে।

এ ব্যপারে তাদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category