• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে চারণ থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ গ্রাম থিয়েটারের নাট্য সংগঠন চারণ থিয়েটার এর দ্বি-বার্ষিক সম্মেলন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাস্থ মোসলেমাবাদ এফ.এম কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ, উদ্বোধক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সমন্বয়কারী রেজাউল করিম লেবু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল আহসান সুজন, অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুল হাই বুলু বি.এসসি।

এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, মোকছেদুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, ইউনিয়ন সাংস্কৃতিক ফোরামের সভাপতি আছাদুজ্জামান সরকার, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ লাঞ্জু, সাধারণ সম্পাদক জি.বি.এম রুবেল আহম্মেদ প্রমূখ।

নাট্যসংগঠনের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন এর সঞ্চালনায় সম্মেলনে গীতিনাট্য পরিবেশনা করেন মাদারগঞ্জ ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় । এসময় বাংলাদেশ গ্রাম থিয়েটার, বীর মু্ক্তিযোদ্ধা খালেদ মোশারফ অঞ্চলের ২য় বারের মতো সমন্বয়কারী মনোনিত হওয়ায় সভাপতি সাখাওয়াত হোসেনকে অত্র সংগঠন সম্মাননা স্মারক তুলে দেন।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামি ২বছর মেয়াদে পুনরায় সংগঠনটির সভাপতি নির্বাচিত হোন নাট্যকার সাখাওয়াত হোসেন ও নাট্যাভিনেতা নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category