এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে।
গত ৩ দিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোন উন্নতি না হলে আজ ২০ আগস্ট রবিবার মাদারগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান কিশোরীকে। অবস্থার অবনতি হলে জামালপুর নেওয়ার পথেই সন্ধা ৭টার সময় মৃত্যু বরন করে কিশোরী। মৃত কিশোরী উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের সামিউল ইসলামের প্রথম কণ্যা রাফিয়া (১১)। সে মাদারগঞ্জের কারিমুন নিছা মাদ্রাসায় আবাসিক হলে থেকে লেখাপড়া করতো বলে জানা যায়।
উপজেলা সাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান এ রোগী ডেঙ্গুর সিমটম নিয়েই হাসপাতালে আসে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিলে রোগীর আরও অবনতি হয় পরে জামালপুর জেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তিনি আরও জানান এ পর্যন্ত মোট ভর্তি রোগী ৩৯জন, সুস্থ হয়েছেন ৩৬জন এবং চিকিৎসাধীন আছে ২জন।