• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মাদারগঞ্জে বৃষ্টিতে সড়কে ধস, মেরামত না হলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ২ জুন, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে বালিজুড়ী বাজার থেকে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার পর্যন্ত একমাত্র সড়কটির মরহুম আনোয়ার মাষ্টারের বাড়ির পূর্বপাশে কিছু অংশ ধসে গেছে। এতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ ৩০ গ্রামের ৮০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। দ্রুত মেরামত না করলে যে কোন সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন স্থানীয়রা।

জানা গেছে, গত ৩ দিন আগে টানা বর্ষণের কারণে বালিজুড়ী বাজার ঠাকুরবাড়ি মোড় থেকে তেঘরিয়া কাশেম এর মোড় সড়কটির মরহুম আনোয়ার মাষ্টারের বাড়ির পূর্ব পাশে কিছু অংশ ধসে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কের একপাশের কয়েক স্থানে কিছু অংশ ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।

ভ্যানচালক লুৎফর রহমান, হাসিনুর ও ইজিবাইকচালক শিবলুল মন্ডল বলেন, প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি- জনসাধারণের জন্য সড়কটি দ্রুত মেরামত করা হোক।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। অতি দ্রুত যদি সড়কটি মেরামত না করা হয় তাহলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, বালিজুড়ী বাজার ঠাকুরবাড়ি মোড় থেকে তেঘরিয়া কাশেম এর মোড় পর্যন্ত সড়কটি অতি জনগুরুত্বপূর্ণ। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে তেঘরিয়া বাজারের পূর্বে সড়কের একটি অংশ ধসে গেছে। দু-একদিনের ভিতরেই মেরামতের কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category