• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ এবং ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুল হক, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম প্রমূখ।

এ সময় সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবারের ন্যায় এবারও শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৩ সফলভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category