এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে পাবলিক টয়লেটের সামনে পৌরসভা পানি সাপ্লায়ের পরিত্যাংত বরিংয়ের পাইপটিতে ঘটতে পারে মরনকুপের মত ঘটনা।
উপজেলর জোনাইল বাজার পাবলিক টয়লেটের সামনে ঢাকনা ছাড়া এই পাইপ টি এখন শিশুদের জন্য ঝুকিপূর্ণ৷ এই পাইপটির উপরে এর একটি ঢাকনা ছিলো সেটিও চুরি হয়ে গেছে বলে জানা গেছে। এই খোলা পাইপটির পাশ দিয়ে যাতায়াত করে জোনাইল পুজাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা৷ স্কুল কর্তৃপক্ষ জানান দূর্ঘটনা বলে আসেনা,, অনেক সময় লক্ষ করা গেছে যে ছোট বাচ্চারা পাইপটির ভিতরে উকি দিচ্ছে,, হঠাৎ কোনো বাচ্চা যদি এর ভেতরে পড়ে যায় তবে ঘটতে পারে অনেক বড়দুর্ঘটনা, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল মুঠোফোনে জানান বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ আমরা দ্রুত ব্যাবস্থা নিচ্ছি।