• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মানুষের ভালবাসায় সিক্ত হয়ে- বিদায় নিলেন ইউএনও মারুফ

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সকল স্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। সোমবার উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা পরিষদের আবাসিক এলাকা হতে পায়ে হেঁটে পৌর শহরের বাইপাস মোড়ে এসে গাড়িতে উঠে চলে যান নতুন কর্মস্থলে।

মঙ্গলবার তিনি বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই কোন ইউএনও উপজেলায় আড়াই বছর সময়কাল ব্যাপী অবস্থান করেন। সে কারণে মানুষের ভালবাসা তাকে সিক্ত করেছে। সহকারি কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান উপজেলা নিবার্হী অফিসারের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করছেন।

বিদায়কালে ইউএনও মোহাম্মদ আল মারুফ বলেন, মাঠ প্রশাসনে সুন্দরগঞ্জ উপজেলা তাঁর প্রথম কর্মস্থল। দীর্ঘ আড়াই বছরে তিনি উপজেলার সকল স্তরের মানুষের অনেক সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান , গণমাধ্যম কর্মীসহ সকল স্তরের মানুষের যে সহযোগিতা এবং ভালবাসা পেয়েছেন সেটি অমৃত্যু স্বরণ রাখবেন। তিনি তাঁর আড়াই বছর অবস্থান কালিন সময়ের বেশ কিছু কর্মকান্ডের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন একটি উপজেলা পরিচালনার ক্ষেত্রে সকলের পরামর্শ নিয়ে কাজ করার বিকল্প নেই।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার জানান, ইউএনও মোহাম্মদ আল মারুফ একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সে কারণে তার মধ্যে স্বাধীনতার চেতনা অনেকটা বেশি ছিল। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সকল স্তরের মানুষের সাথে কাজ করার মানসিকতা ছিল তার।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, সুন্দরগঞ্জ কোন ইউএনও এতদিন স্থায়ী হতে পারেন নাই। তিনি সাংবিধানিক অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক নেতাকর্মীর সাথে তার সর্ম্পক ভাল ছিল। তিনি একজন দায়িত্বশীল অফিসার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category