• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

দিনকাল বিডি / ২৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বাদ আছর, উপজেলার ০২নং ওয়ার্ডের চকগোপাল মন্ডল পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাষ্ট্রীয় সংস্কার, চজ (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতিতে নির্বাচন, এবং দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িতদের দৃশ্যমান বিচারের দাবিতে নেতারা সোচ্চার হন। একইসাথে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দা শাখার সভাপতি মাওলানা মো. মোহসীন আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলটির নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন (ওয়ারেস)। তিনি বলেন,“এদেশে বারবার নেতৃত্ব বদল হলেও শাসনের ধরণ বদলায়নি। আমরা চাই নীতিগত পরিবর্তন যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। চজ পদ্ধতিতে নির্বাচন না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। একইসাথে খুন, গুম ও বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মো. শাকেরুল ইসলাম বাচ্চু, হাফেজ মো. আব্দুর রহমান (মেম্বার পদপ্রার্থী, ০২নং ওয়ার্ড) এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আতাউর রহমান এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মো. এমরুল কায়েস।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ০২নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “এই কমিটি ওয়ার্ড পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং জনসম্পৃক্ততা বাড়াবে।”
সমাবেশস্থলে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ, মুসল্লি ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসলামী আদর্শে অনুপ্রাণিত শ্লোগান ও ব্যানারে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
আয়োজক ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২নং কাঁশোপাড়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ জানান, “এটি শুধুমাত্র একটি সমাবেশ নয়, বরং ইসলামী রাজনীতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আন্দোলনের অংশ। আমরা বিশ্বাস করি—ইসলামী শাসনই জাতির মুক্তির পথ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category