• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
মান্দায় বিএনপি নেতাকে ‘টর্চার সেলে’ নিয়ে নির্যাতন অধরা প্রধান আসামীরা, রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ওগাঁয় রাকাব-এর হালখাতা সম্পন্ন: ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় নারী সমাবেশ আধুনিক পদ্ধতিতে হাইব্রিড ধান চাষ নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বিশেষ কর্মশালা শেরপুরে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিস বন্ধের অপচেষ্টা, নেত্রকোণায় যাত্রীদের ক্ষোভ ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টা অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

মান্দায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধি,
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় ইউএনও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীরা। তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ প্রযুক্তিতে আরও এগিয়ে যাবে। দুই দিন ধরে শিক্ষার্থীরা যেসব প্রজেক্ট প্রদর্শন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা মেলায় অংশ নেয়। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত উদ্ভাবনী প্রজেক্টগুলো মেলায় আসা দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে। সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রজেক্ট ও উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category