• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় জামায়াতের যুব বিভাগের অবস্থান কর্মসূচি পালন

দিনকাল বিডি ২৪ / ৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফেরিঘাট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মান্দা উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপশক্তি যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, মানুষের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আজ অবস্থান নিয়েছি। দুর্বৃত্তরা যাতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব আলম মিঠু, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শামসুল আলম, মান্দা ইউনিয়ন সভাপতি ওয়াহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মতিউর রহমান, ভারশোঁ ইউনিয়ন সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন যুব সভাপতি আক্তার হোসেন, আব্দুল জলিল মেম্বার, যুব নেতা মিসবাহ, উপজেলা শিবির সভাপতি রোমান ইসলাম, মাহমুদুল হাসান, শিবির নেতা জাহিদ ও ফাহিম ইসলাম, মাওলানা সামিউল ইসলাম, মাওলানা আবুল হোসেন এবং জামায়াত নেতা মুকবুল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category