• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মান্দায় প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে আরিফ হোসেন (২২) এবং জনি আক্তার (১৭) নামে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর মধ্যপাড়ার জনৈক আব্দুর রহমানের একটি ইউক্যালিপ্টাসের বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত আরিফ হোসেন ২০১৯ সালে দোয়ানী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে পাশ করার পর অদ্যবধি নিজ বাড়িতে কৃষি কাজের সাথে জড়িত ছিলো। অপরদিকে জনি আক্তার ও ওই মাদ্রাসা থেকে এবারে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়। নিহতদের বাড়ি একই এলাকায় হওয়ার কারণে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক চলছিলো। কিন্তু ছেলের শারিরিক অক্ষমতার বিষয়টি জানার পর মেয়ের পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখছিলেন। এমতাবস্থায় তারা দু’জনে গতকাল গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় একটি ইউক্যালিপ্টাসের বাগানে গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করে। তবে নিহতদের প্রেমের সম্পর্কটি অস্বীকার করেন উভয় পরিবারের লোকজন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আজ সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাসের বাগানে তাদের দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ উদ্ধারের সময় তাদের পাশে পড়া থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, জন্ম নিবন্ধন কার্ড, পানির বোতল এবং থ্রি-পিস ও অন্যান্য পোশাকসহ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক ছিলো এবং পালিয়ে যাওয়ার সময় গ্যাস ট্যাবলেট খাওয়ার জন্য তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
ওসি আরও জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category