• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল

মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা; একই পরিবারের আহত ৫

দিনকাল বিডি / ৩৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিন নারীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার সন্ধ্যা ৭ টা ও রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় প্রতিকার চেয়ে গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু সোমবার দুপুরে একই গ্রামের চান্দু’র ছেলে রাকিব হোসেন (২৫), সাকিব হোসেন (২২), তুহিন হোসেন (২৭), ফছির উদ্দীনের ছেলে চান্দু (৫৬), আরিফ হোসেনের স্ত্রী আরিফা বেগম (২২), রাকিব হোসেনের স্ত্রী খুশি আক্তার (১৯), তুহিন হোসেনের স্ত্রী মাসুদা আক্তার (২৩), চান্দু’র স্ত্রী মোমেনা বেগম (৫২) গং এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, গনেশপুর ইউনিয়নের গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু’র স্ত্রী তারাবানু,ছেলে জুয়েল রানা ও সোহেল রানা, উভয় ছেলের স্ত্রী মোসলেমা আক্তার এবং শিরিনা আক্তার ওরফে মৌসুমী। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গনেশপুর (কাঞ্চন স্লুইজ গেইটের উত্তর পার্শ্বে গোয়ালপাড়া) গ্রামের নেকবর আলী ওরফে হ্যাসালু জানান, প্রতিপক্ষের লোকজন তার আপন ভাই-ভাতিজা। পারিবারিক ও পূর্ব শত্রুতার জের ধরে তাদের সঙ্গে বেশকিছুদিন থেকে বিরোধ চলে আসছিলো ।

এরই জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে এসে স্ত্রী, পুত্র এবং পূত্রবধু’র উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজনকে প্রতিহত করতে গিয়ে একই পরিবারের ৫ জন আহত হন।

অপরদিকে বসতবাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে অনধিকারাবে প্রবেশ করে শয়ন কক্ষের মধ্যে রাখা সাববাক্স থেকে নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও দরজা ভেঙ্গে ১০ হাজার টাকার ক্ষতি সাধন করায় নায্য বিচার দাবি করেছেন তিনি। সরেজমিন গেলে প্রতিপক্ষের লোকজন এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category