• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সাঈদ চৌধুরী অসুস্থ্য: সবার দোয়া কামনা

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জুন, ২০২৫

এম, এ কাশেম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সাঈদ চৌধুরী খুব-ই অসুস্থ্য: ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবার দোয়া কামনা।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: স্বাধীনতার মহান ঘোষক, সাবেক সেনাবাহিনীর প্রধান-প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া আদর্শবাহী রাজনৈতিক সংগঠন বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা আজকের বিএনপি নেতা-উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অতি প্রাচীন ও সু’নামধর্মী শিক্ষা প্রতিষ্ঠান নিজামপুর বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি, পরবর্তীতে মীরসরাই সাবেক থানা/বর্তমান উপজেলা ছাত্রদলের সভাপতি, তার ও পরে থানা যুবদলের সভাপতি, এর পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস’র সাধারণ সম্পাদক, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, তার পর সদ্য বিলুপ্তকৃত মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি, অভাবী ও গরিব-দুঃখি মানুষের পরম আস্থাভাজন/বন্ধু, দান-অনুদান প্রদান করার এক মানবিক ব্যাক্তি শাহিদুল ইসলাম চৌধুরী বর্তমানে খুব-ই অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মানব হৈতেষী, বিএনপি নেতা শাহিদুল ইসলাম (সাঈদ) চৌধুরীর আশু সুস্থ্যতার জন্য দলের ও তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাঈদ চৌধুরী নিজে ও তার সুস্থ্যতার জন্য দলের সকল নেতা-কর্মী সহ সবার কাছে দোয়া চেয়েছেন।
এ দিকে তৎসময়ে তার সহপাঠী মীরসরাই থানা বর্তমানে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সৈকত নগরী কক্সবাজার এর টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন তার সহপাঠী/ সাবেক রাজনৈতিক যোদ্ধা শাহিদুল ইসলাম (সাঈদ) চৌধুরীর আশু সুস্থ্যতার জন্য নিজে দোয়া রেখে সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category