• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাই উপজেলার আলোকজ্জ্বল কিংবদন্তি ডাঃ জামশেদ আলম খুব-ই অসুস্থ্য: সবার কাছে দোয়া কামনা

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যে যে কয়জন আলোকিত মানুষ রয়েছেন তাদের মধ্যে অন্যতম: ডাক্তার জামশেদ আলম।
মীরসরাই উপজেলা ছাড়িয়ে পুরো উত্তর চট্টগ্রামে ডাক্তার জামশেদ আলম নামের এমন এক গুণধর মানুষটি কে চিনেন না যে এমন মানুষ খুঁজে পাওয়া ও রিতিমতো দুস্কর। ডাক্তার জামশেদ আলম নামটি একদিন-মাস-বছরে হয়নি। হয়েছে দীর্ঘ বছরের পর বছর যাবত। তিনি একজন এমবিবিএস ডাক্তার। ডাক্তারী পেশায় নিজেকে নিয়োজিত রেখে পেশা কে উৎসর্গ করে দিয়েছিলেন মানব কল্যাণে। বিনা ফি’তে হাজার হাজার রোগীকে চিকিৎসা-সেবা দিয়ে মীরসরাইয়ের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। একজন মানবিক ব্যাক্তি হিসেবে কতো শতো-হাজার মানুষের উপকারে এগিয়ে এসেছেন তির হিসেব মেলানো ও ভার। একজন শিক্ষানুরাগী হিসেবে তিনি নিজের অর্থ-শ্রম দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠান। অভাবী-দরীদ্র মানুষের যথাযথ চিকিৎসা-সেবা প্রদান এর পূর্ন মানসিকতা নিয়ে তিনি মীরসরাই সদরে ‘মার্তৃকা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করনের মাধ্যমে নিজের এলাকা মীরসরাই উপজেলা ছাড়িয়ে পুরো চট্টগ্রাম, এমন কি দেশের বিভিন্ন এলাকা পেরিয়ে বিদেশে ব্যাপক পরিচিতি অর্জন করতে সমর্থ হন। স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অধ্যয়ন রত: বিভিন্ন শিক্ষার্থীদের নানা ভাবে খরচ যোগান দিয়ে এক অনন্য দৃষ্টান্ত ও স্থাপন করেছেন।
দীর্ঘ বছরের পর বছর ওই মহান ব্যাক্তিত্ব ডাক্তার জামশেদ আলম মীরসরাইতেই কাটিয়ে দিয়েছেন। তার সন্তান লন্ডন-আমেরিকা থাকার সুবাদে সেখানে থাকার অফার থাকলে ও তিনি মানব সেবার ব্রতী হয়ে তা অগ্রাহ্য করে পড়ে থাকেন নিজের হাতে গড়া মার্তৃকা হাসপাতালর একটি কক্ষে। দেশের রাজধানী ঢাকাতে পরিবার-পরিজন থাকলে ও তিনি রাজধানীর বুকে থাকার মোহ ত্যাগ করে নিজের হাসপাতালেই থেকে যান। মাঝে মধ্যে লন্ডন-আমেরিকা গেলে ও তা ক্ষনস্থায়ী। এবং সপ্তাহ দুয়েক পরে বা মাস ভিত্তিক ঢাকার বাসা-বাড়িতে গেলে ও ফিরে আসেন ত্বরিত সময়ে। নিজের পৈতৃক নিবাস মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের সাহেবদী নগর গ্রামে জমিদারি পরিবেশে জায়গা-জমি ও ঘর-বাড়ি থাকলে ও তিনি মানবসেবার নেশায় মার্তৃকা হাসপাতালকে-ই সাথী হিসেবে বেচে নিয়ে পড়ে থাকেন সেখানে। এভাবে বছরের পর বছর কাটিয়ে অবশেষে বয়সের ভারে ন্যুজ হয়ে শারিরীক বিভিন্ন জটিলতার কারণে গত বছর দুয়েক আগে নিজের হাতে গড়া এবং বহু স্মৃতির দন্ডায়মান স্বাক্ষী ওই মার্তৃকা হাসপাতাললের মোহ ত্যাগ করতে বাধ্য হয়ে অন্যের হাতে হস্তান্তর করে ঢাকাতেই অবস্থানে চলে যান।
দিন-মাস এবং বছর গড়িয়ে তিনি এখন রোগ শয্যায় পড়ে রয়েছেন বলে পাওয়া সংবাদে প্রকাশ। এ প্রতিবেদকের প্রাণাধিক প্রিয় ব্যাক্তিত্ব ডাক্তার জামশেদ আলম এর হঠাৎ অসুস্থ্যতার সংবাদ পাওয়া মাত্র-ই বর্তমানে ঢাকার বাসাতে অবস্থান করা অবস্থায় উনার শারিরীক খোঁজ খবর নেয়ার মানসে উনার কাছে ফোন করলে তিনি পূর্ব পরিচিত এ প্রতিবেদকের সেভে থাকা নাম্বার দেখে বিচলিত হয়ে কথা বলার আগ্রহ থাকলে ও কথা বলতে না পারার কারণে তার সেবা সু’শর্যায় থাকা একজনকে ফোন দিয়ে বিস্তারিত অবহিত করান।
জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলম কথা বলতে পারছেন না! খাওয়া-দাওয়া ও ঠিক মতো হচ্ছে না!! হাঁটাচলা ও করতে পারছেন না!!! জীবনের প্রায় শেষ মুহূর্তে ভালো কর্মের অংশিদারিত্বের সুবাদে আল্লাহ যেনো তার জীবদ্দশায় সকল কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে রেখে উনাকে সুস্থ্য করে দেন সে জন্য তিনি নিজে এবং পরিবারের পক্ষ থেকে উনার জন্য দোয়া করতে সকলের কাছে বিনিত অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category