এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের বদ্ধভবানী এলাকার বিজিবি ক্যাম্পের পাশ্বস্থ একটি বাড়িতে ২৫ জুন (বুধবার) গভীর রাতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
ঘটনার পর ওই বাড়ির ষাটোর্ধ্ব ব্যাক্তি ফয়েজ আহম্মেদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদুরে তার হাত পাঁ বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
ঘটনাটি এলাকায় বিস্তর প্রশ্নের রেখাপাত: সৃষ্টি করেছে।
কেউ কেউ বলছেন- এটি ডাকাতি নয় নিছক হত্যাকাণ্ড। আবার কেউ কেউ বলছেন এমন ষাটোর্ধ্ব ব্যাক্তি কে কে এবং কি কারণে হত্যা করবে?
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার আদ্যোপান্ত জেনে নিয়ে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করবে বলে পুলিশ সূত্র জানায়।