• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মীরসরাইয়ের লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদ চৌধুরী সহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ ডট কম’র চট্টগ্রাম : বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ৭ জানুয়ারি’র জাতীয় সংসদ নির্বাচন বয়কট ও সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশে উত্তর

চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমন্বয়ে বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মীরসরাই থানা পুলিশ ১০ জন নেতা-কর্মী কে গ্রেপ্তার করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী সহ দলের ১০ জন নেতা-কর্মী কে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন এবং দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ অপরাপর নের্তৃবৃন্দ। নের্তৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category