• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

মীরসরাইয়ে সাবেক পৌর মেয়র গিয়াস সহ আ’লীগের ৪৮ জনের নামে যুবদল নেতা রফিকের মামলা

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই পৌরসভা আওয়ামী লীগে সভাপতি ও আওয়ামী দলীয় সাবেক মেয়র গিয়াস উদ্দিন সহ ৪৮ জন আ’লীগের নেতা-কর্মীর নামে মামলা করেছে যুবদল নেতা রফিকুল ইসলাম।
১০ বছর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী (এফসি) এর গাড়ি বহরে হামলার ঘটনায় চট্টগ্রামের মীরসরাই থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী দলীয় সাবেক পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ৪৮ জনের নামে এ মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় মীরসরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সিরাজ উদ দৌলা, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৯ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল আলম দিদার, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার,
৭ নং কাটাছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মীরসরাই পৌর কাউন্সিলর শাখের ইসলাম রাজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মীরসরাই পৌরসভার কাউন্সিলার আল ফাহাত সংগ্রাম, মীরসরাই পৌর আ’লীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী সুজন, পৌর কাউন্সিলর ইলিয়াস লিটন, সদর পৌর আ’লীগের প্রচার সম্পাাদক রিয়াজ উদ্দিন, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন, মীরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি সিফাত, সাকিব (ইয়াবা শাকিব), আ’লীগ নেতা আরিফ মাঈনুদ্দিন, সালাউদ্দিন আহমেদ, আইয়ুব খান, সালাউদ্দিন রুবেল, শহিদুল ইসলাম, মেহেদী হাসান শুভ সহ মিরসরাই পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত ২০১৫ সালের ১৫ জানুয়ারি মীরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ গিয়াস উদ্দিনের হুকুমে মামলার অন্যান্য আসামিরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী (এফসি) এর গাড়ি সহ ১৫-২০টি ল্যান্ড ক্রুজার ও অন্যান্য গাড়ি ভাঙচুর করে। এ ছাড়াও কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।
এ ছাড়া আসামিরা হাতে থাকা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমি (রফিকুল ইসলাম) সহ বিএনপি’র অনেক নেতা-কর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।থ হামলায় মীরসরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফসার মিয়া সহ অনেকেই আহত হন। এ ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে ৪৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় মীরসরাই পৌরসভার সাবেক মেয়র মোঃ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের অভিযানে পুলিশ তৎপর রয়েছে বলে ও জানান দেন ওসি আবদুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category