• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মরিনো রিগনের শততম জন্মদিন পালিত

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বিদেশী বন্ধু ফাদার মারিনো রিগনের শততম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মোংলায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জালি, শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার সকালে শোভাযাত্রা সহকারে মোংলা পৌরসভার সেন্ট পল্স গির্জা প্রঙ্গনে ফাদার মারিনো রিগনের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জালি প্রদান করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, সেবা সংস্থা, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ফাদার রিগনের কর্মময় জিবনের ইপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্ব স্মরণ অনুষ্ঠানের অন্রান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, সেন্ট পল্স ধর্মপল্লীর সহকারি পুরোহিত রিপন সরদার, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বিশ^াস, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্রো জয়ন্ক কস্তা সেবা।

বক্তারা বলেন, ফাদার মারিনো রিগন খ্রিষ্টিয় ধর্ম প্রচারের ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ( বাংলাদেশে ) আসেন। মহান মুক্তিযুদ্ধে সহযোগীতার পাশাপাশি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তীব্র অনুরাগ হয়ে ফাদার মারিনো রিগন ইতালিয়ান ভাষায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ প্রায় ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীম উদ্দীনের নক্সিকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ছাড়াও বাংলাদেশের খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা।

ইতালিয়ান ভাষায় এসব অনুবাদ ছাড়াও তিনি ’শেলাবুৃুনিয়ার রূপকথা’ ’আমার গ্রাম’ ’ভিল্লাভেরলা থেকে শেলাবুনিয়া’ নামক তিনটি বাংলা বই লিখেছেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখায় ফাদার মারিনো রিগনকে ২০১২ সালের ২০ অক্টোবর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা” পদক প্রদান করে সরকার। তার অন্তিম ইচ্ছা পূরনে ইটালীতে মারা যাওয়ার এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ২০১৮ সালের ২১ অক্টোবর মরদেহ ইতালি থেকে বাংলাদেশে এনে মোংলায় সমাহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category