• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে পথে ইউপি সদস্যকে মারপিট

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বুলবুল আহম্মেদ,স্টাফ রির্পোটার :
জমি সংক্রান্ত জেরে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউপি সদস্য মুক্তার হোসেনের পথরোধ করে মারপিটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিহিগ্রাম ওস্তাদপাড়া ইসরাফিলের বাড়ির পিছনে ঘটনাটি ঘটে। আহত ইউপি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, তিনি বিহিগ্রাম হিন্দুপাড়ার মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং বন্ধকী জমির টাকা ফেরত দিতে যাচ্ছিলেন। এ সময় তিনি ওস্তাদপাড়া পৌঁছলে জমি সংক্রান্ত জের ধরে রেজাউল করিম খোকা নামের এক ব্যক্তি তাঁর পথরোধ করে মারপিট শুরু করেন। কিছুক্ষণ পর খোকা তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে আরেক দফায় মারপিট করে তার পড়নের পানজাবি ও কোট ছিড়ে ফেলেন। গ্রামবাসীরা এগিয়ে এসে আহত মুক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মারপিটের ঘটনায় আব্দুল খালেক নামের এক ব্যক্তিকে বন্ধকী জমির পরিশোধের জন্য আনা ৩ লাখ ৫৬ হাজার টাকা হারিয়ে ফেলেন মুক্তার।

প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল জানান, ‘মুক্তার আমাকে নিয়ে হিন্দুপাড়া যাবেন। বাড়িতে আমাকে না পেয়ে খোঁজতে মাঠে আসেন। মাঠের দিকে তাকে আসা দেখে রেজাউল করিম খোকা ভেবেছিলেন তার বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে এসেছে। এই ভেবে মুক্তারকে গালিগালাজের এক পর্যায়ে মারপিট শুরু করেন’।

জানতে চেয়ে রেজাউল করিম খোকার সাথে একাধীকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, দুই পক্ষের মারপিটের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category