• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মেলান্দহে জাতীয় ভোটার দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ শনিবার, ২ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
”সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে জাতীয় ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা করে উপজেলা নির্বাচন অফিস । এতে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবির হাসান এর সঞ্চালনায় বক্তব্য দেন, মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াহাব প্রমুখ।

এছাড়াও উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল করিম, স্ক্যানিং অপারেটর মোশারফ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে উপজেলা নির্বাচন অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category