• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে দূর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বক্ষণিক নজরদারির স্বার্থে মণ্ডপকেন্দ্রিক সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে।

উপজেলার প্রতিটি মন্ডপে উপজেলা পরিষদের পক্ষথেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেলান্দহ উপজেলা শাখা।

শুক্রবার ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দূর্গার আগমনের মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দূর্গোৎসব। ২৪ আক্টোবর মঙ্গলবার দশমী পূজার দিন দূর্গাদেবীর বির্সজনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত এই ধর্মীয় উৎসবের।

পুলিশ সূত্র জানায়, এবছর উপজেলার ২২ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি মন্দিরেই ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ প্রশাসন সব সময় সিসি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক একজন জন পুলিশ ও ৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুলিশের একটি মোবাইল ফোর্সের টহল অব্যাহত রয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী বলেন, এই উপজেলায় অনেক আগে থেকেই আমরা খুব ভালোভাবে ধর্মীয় উৎসব গুলো পালন করে আসছি। এবারো এখন পর্যন্ত কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। মন্ডপ গুলোতে বিশেষ নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অধিকতর নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন সর্বক্ষণ তৎপর রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা জানান, প্রতিটি মণ্ডপের জন্য ৫শ কেজি চাউল দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসক বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শনও করেছেন। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক খোজ খবর নেয়া হচ্ছে। উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category