• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে মির্জা আজমের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি।

শনিবার (২১অক্টোবর) উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা পরিষদ এর আয়োজন করে।

মতবিনিময় সভায় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মির্জা আজম (এম.পি)। তিনি বলেন দেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির একধাপ এগিয়ে গেছে। শিক্ষা খাতের ব্যাপক উন্নতি হয়েছে। তিনি শিক্ষার মানোন্নয়নের জন্য নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র পরিচালনার জন্য স্ব স্ব কেন্দ্র সচিবদের নির্দেশ দেন ও প্রতিষ্ঠানের সভাপতিদের প্রতি নিয়োগ বানিজ্য বন্ধের অনুরোধ জানান।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম মিঞা। বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন, সহ-সভাপতি দিদার পাশা, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও মেলান্দহ পৌর মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩নং মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজাদুর রহমান ভূইয়া, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রমুখ।

উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্টের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category