• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীদের হামলায় আহত-১

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় মোঃ বখতিয়ার উদ্দিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার উদয়পুর দৈবকান্দি এলাকায় গত শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ব্যক্তিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ ও ভিকটিম সুত্রে জানা যায়, ভিকটিমের একটি সিরিস গাছের পাতা প্রতিবেশী আনোয়ার বিশ্বাসের পুকুরে ঝরেপড়ে। একারণে আনোয়ার বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস একাধিকবার ওই গাছের ডাল কেটে ফেলে। এমনকি ডাল কাটার পর কিষাণের দাম (মজুরি) আদায় করে নেয় রুবেল। এ ঝামেলা মুক্ত হতে ওই গাছ বিক্রি করে দেন বখতিয়ার উদ্দিন বিশ্বাস। ওই গাছ কাটার সময় একটি ডাল অসতর্কতাবশত আনোয়ার বিশ্বাসের জমিতে পড়ে ছোট গাছের ডাল ভেঙে যায়। এনিয়ে আনোয়ার বিশ্বাস ও তার ছেলে রুবেল সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা পরিকল্পিত ভাবে বখতিয়ার উদ্দিন বিশ্বাসের বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে বখতিয়ার উদ্দিন বিশ্বাস গুরুতর আহত হন। ফলে তাকে তাৎক্ষণিক মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন ভিকটিম পরিবার।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category