• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোল্লাহাটে ৩ মাদক কারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে আরিফুল ওরফে দয়াল শেখ (২৮) ও সাকিব মোল্লা (১৯) নামে মাদক কারবারি দুই যুবককে ১০০ গ্রাম গাজাসহ এবং কালু রবি দাস (৫০)কে চোলাই মদ সহ আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার আস্তাইল গ্রামের জনৈক সুশীল দাসের বাগান/ভিটা থেকে দুই যুবককে গাজাসহ হাতে নাতে আটক করে মোল্লাহাট থানা পুলিশ। এরা হলো আস্তাইল গ্রামের মৃত আঃ সালাম শেখের ছেলে আরিফুল ওরফে দয়াল শেখ ও চর আস্তাইল গ্রামের পটু মোল্লার ছেলে সাকিব মোল্লা।

এঘটনায় মামলা রুজু পূর্বক শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ আসামী কালু রবিদাস, পিতা-মৃত রামপ্রিত রবিদাস, সাং-নগরকান্দি, থানা-মোল্লাহাট, জেলা -বাগেরহাটকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কালু রবি দাসকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেক ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।

থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, মোল্লাহাট থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ওই দুই যুবককে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় মামলা রুজুর মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ আটক কালু রবি দাসকে ১৫ দিনের জেল দিয়েছে মোবাইল কোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category