সোহেল রানা, যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি ) বিকালে পোর্ট থানার রায়পুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে আহসান সরদার (২২) উভয় থানা বেনাপোল পোর্ট থানা।
ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (এসআই) শেখ আবু হাসান, এএসআই আমিরুল ইসলামের সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামের পাকা রাস্তার পূর্বপাশে অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।