• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আড়ানী রেলওয়ের স্টেসন এলাকায় সংস্কার কাজে কেউ বাধা দেয়নি কিংবা এমপি চাঁদ কাজটি বন্ধ করে দেননি পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার “নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ মহাদেবপুরে ন্যায় বিচারের আশায় পথে পথে ঘুরছে একটি অসহায় পরিবার কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতে রাণীনগরে ১ কোটি ২০ লাক্ষ টাকার পল্লী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজু

যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী
বাসে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহনের সময় দুই মাদক
কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।
শনিবার (১০ মে) রাত সোয়া ১টায় পুঠিয়া থানার বানেশ্বর বাজার
এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ
টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃরা হলো: মোঃ অলিউল ওরফে জীবন (২০) সে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার
বাসিন্দা ও মোঃ টিপু সুলতান (৪০), সে একই উপজেলার
পুকুরিয়া এলাকার বাসিন্দা।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজার এলাকার
রাজশাহী-নাটোর মহাসড়কে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি
যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে যাত্রীবেশে
থাকা দুই ব্যক্তির কাছ থেকে অভিনব কৌশলে বহন করা ৭৮ বোতল
ফেনসিডিল (এস্কাফ ও ফেয়ারডিল) এবং মাদক বিক্রির নগদ এক
হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল
সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে
আসছিল বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
এ ব্যপারে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category