• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাঙ্গাবালীতে যুব উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মোঃ.ফোরকান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে বেকার যুবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুব উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি ) এর কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান প্রকল্পের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা উপ আঞ্চলিক কার্যালয়ের এসসিএমএফপি কম্পোনেন্ট ৩ এর এসডিএফ এর আঞ্চলিক সমন্বয়কারী রওনোক ফেরদৌস, রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) অপু সাহা , এসডিএফ রাঙ্গাবালী কার্যালয়ের ক্লাস্টার অফিসার মোঃ আরিফ হোসেনসহ এলাকার যুব ও মৎস্যজীবী বৃন্দ।

উৎসব উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী ৫ জন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ৫০ হাজার টাকার দ্বিতীয় ধাপের ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category