• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে চার জুয়াড়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৭২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকে নগরীর মতিহার থানার
ধরমপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ জহুরুল ইসলাম সুমন (৪২), মোঃ
রফিকুল ইসলাম (৩৫), মোঃ মোস্তাক আহমেদ (৪৬) ও মোঃ আল-
আমিন (৪৫)। তারা সকলেই মতিহার থানা অঞ্চলের বিভিন্ন এলাকার
বাসিন্দা।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর
রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে
ডিবি পুলিশ জানতে পারেন, নগরীর মতিহার থানার ধরমপুর
জাহাজঘাট এলাকার একটি বাড়িতে জুয়ার আসর বসিয়ে খেলা
চলছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে জুয়া
খেলা অবস্থায় ৪জন জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ
পরিদর্শক মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে এসআই মিজান ও
সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা,
প্যাকেটজাত ৩ সেট তাস ও ১ সেট খোলা তাস জব্দ করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া
আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের বিজ্ঞ
আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category