• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীর পদ্মায় বিজিবি’র স্পিড বোট মহড়া

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

আবু হেনা মোস্তফা জামান, রাজশাহী: আসন্ন ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী
মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ স্পিড বোট মহড়া
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী
এই মহড়া চলে।
সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং জনমনে
আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায়
বিজিবি’র প্রায় ৩০ জন সদস্য ও কর্মকর্তা অংশ নেন। এ
সময় বিজিবির একাধিক স্পিড বোট পদ্মার বুকে টহল
দেয় এবং বিভিন্ন কসরত প্রদর্শন করে।
বিজিবি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি
অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র
করে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা
হচ্ছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা
বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রস্তুতি। পাশাপাশি
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান রুখতে
কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
মহড়া চলাকালীন পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থী এবং
স্থানীয়দের মধ্যে কৌতুহল লক্ষ্য করা যায়। বিজিবি
জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জল ও
স্থলÑউভয় পথেই তাদের নজরদারি অব্যাহত থাকবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category