• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগর যুবদল সদস্য সম্রাট গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলায় মোঃ আরিফুল ইসলাম ওরফে সম্রাটকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগর সাবেক যুবদল সদস্য।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় মহানগরীর দরগাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম ওরফে সম্রাট। তিনি ওই এলাকার মোঃ সোহরাবের ছেলে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন।

তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সম্রাট দরগাপাড়ার একটি বাড়িতে আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতার সম্রাটের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দুইটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মামলা আসামির হওয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে সম্রাট দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া মডেল থানার ওসির নেতৃত্বে তাকে গ্রেফতার করে সেকেন্ড অফিসার এসআই ইফতেখার আলম ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপরে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

বুধবার তাকে আদালতে তোলা হবে বলেও জানায় ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category