• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ ককটেল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ জানুয়ারী) দিনগত রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাথমিত স্কুলের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

খবর পেয়ে আরএমপি’র বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেল গুলি উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে নিষ্ক্রিয় করেন। জানা গেছে, উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল পূর্ব নির্ধারিত ভোটকেন্দ্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন।

মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মোঃ সুজন ইসলাম তৌহিদ নামের বিএনপির এক সমর্থককে আটক করে।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি ককটেল উদ্ধার করে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোঃ রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় ককটেলগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। মিছিলের শেষ প্রান্তে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি ককটেলগুলোর তথ্য মিলে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category