• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান
চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ করেছে
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মাজারদিয়া বিওপি’র এক দল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় নগরীর রাজপাড়া থানার
শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শ্রীরামপুর এলাকার
একটি কলা গাছের গোড়ায় শপিং ব্যাগে ভারতীয় মাদকদ্রব্য বিক্রির জন্য
রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি
সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে
যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ১৫ বোতল ভারতীয় এম রেক্স
সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ নগরীর রাজপাড়া থানায় জমা দেয়া
হয়েছে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category