• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী-৩ আসনে বিজয়ের পরদিনই এলাকায় নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

অ্যাডভোকেট শফিকুল হক
মিলন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ধানের শীষ
প্রতীকে বিজয়ের পরদিনই নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ
মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়
করেছেন। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও
ওয়ার্ডে ঘুরে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ এলাকা পবা ও মোহনপুর উপজেলার
বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময়
পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে নবনির্বাচিত
সংসদ সদস্যকে বরণ করেন। অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে
বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার
প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা
যায়।
নবনির্বাচিত এমপি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে
বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে।
তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ
মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে
জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে
নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী
অ্যাডভোকেট শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট
পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের
প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৭
হাজার ৯২৭ ভোট পান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category