• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার এর সভাপতিত্বে সভায় বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বক্তাগণ বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তাঁরা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’’ এবং শ্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে।
উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ^জুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপিত হয়। এ বছর ঐ দিন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবির ছুটি থাকায় বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category