• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর বেলপুকুরে
ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের
মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে
অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানা এলাকার
বাঁশপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।
স্থানীয়রা জানায়, বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক
সদস্য আব্দুল ওয়াহিদ ও বেলপুকুর ইউনিয়ন বিএনপির ১নম্বর
ওয়ার্ড সভাপতি মমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ
মাঠের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ
চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় বাঁশপুকুরিয়া বাজারে দুই পক্ষের
মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, মমিনের ভাতিজা খোরশেদ ও জয় বাজারে এলে
আব্দুল ওয়াহিদ মেম্বার, তার বড় ভাই আবু সাঈদ, ছেলে জয় এবং
সোহানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে দুজনের মাথায়
গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে মমিনের সমর্থকদের একটি দল
বাঁশপুকুরিয়া বাজারে এসে আব্দুল ওয়াহিদকে না পেয়ে তার
ভাতিজা আনিসুর রহমানের কীটনাশকের দোকানে ভাঙচুর চালায়।
এ সময় তারা ওয়াহিদ মেম্বারের দলীয় অফিসে থাকা একটি ক্যারাম
বোর্ড রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের
কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরজুন বলেন,
ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ
থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে। আহতদের হাসপাতালে
পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে
এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category