• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে কলেজ ছাত্রীর অশ্লিল ছবি ভাইরালের হুমকি’র অভিযোগে অফিস সহায়ক গ্রেফতার

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এক কজেল ছাত্রীর অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার অভিযোগে আনোয়ার হোসেন (৩৯) নামের এক স্কুলের অফিস সহায়ককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে চারঘাট বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে করা হয়।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী
মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন। তিনি রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর কিছু অশ্লিল ছবি তার বড় বোনের মুঠো ফোনে হোয়াটস এ্যাপের মাধ্যমে পাঠায়। এবং তার বড় বোন কে তার ছোট বোনের অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। র্দীঘদিন যাবত তাদের দুই বোন কে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে ও অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেবে বলে বø্যাকমেইল করার চেস্টা করে আনোয়ার হোসেন।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার সকালে পণ্যগ্রফি আইনে একটি মামলা দায়ের করলে বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আনোয়ার বাদুড়িয়া হাইস্কুলের অফিস সহকারি পদে চাকুরী করেন ও তার স্ত্রী ও সন্তান রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, গ্রেফতারকৃত আসামী এক কলেজ ছাত্রীর কিছু অশ্লিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে হুমকি প্রদান করে এবং বিভিন্ন সময় ওই ছাত্রী ও তার বড় বোনকে কুপ্রস্তাব দিয়ে বø্যকমেইল করার চেস্টা করে। গত বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রী পন্যগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারঘাট বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার আদালতে গ্রেফতারকৃত আসামীকে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটি তদন্ত ভার প্রদান করা হয়েছে বোয়ালিয়া মডেল থানার এসআই শাকিল আহাম্মেদকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category