• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

দিনকাল বিডি ২৪ / ৪২ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে পৃথক
অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জন এবং মাদকদ্রব্যসহ
চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাস, নগদ টাকা,
মোবাইল ফোন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় চোলাইমদ ও
আমদানি নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাফ জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের
মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, শুক্রবার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে
কর্ণহার থানা পুলিশ ধর্মহাটা গ্রামে অভিযান চালিয়ে একটি
মুদি দোকানের ঘরের বারান্দা থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে
গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন বাদশা (৫২), মাইনুদ্দিন (৩৫),
বাইদুল ইসলাম (৫০), রনি (৩৫), মাসুদ রানা (৩৬), সবুজ (৩০),
শাহিনুর ইসলাম (৩৩), জারজিস আলী (৪৫), তাজরুল ইসলাম (৪৪) ও
সজিব (২৭)। তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ হাজার
৯০ টাকা ও দুই সেট পুরোনো তাস জব্দ করা হয়।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে পবা থানা পুলিশ পারিলা
ইউনিয়নের সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইন
জুয়া খেলা অবস্থায় সেলিম রেজা (৪২) নামে একজনকে গ্রেফতার
করে। তার কাছ থেকে অনলাইন জুয়ার অ্যাপসসহ একটি মোবাইল
ফোন ও ৭ হাজার টাকা জব্দ করা হয়।
এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে মতিহার থানার
মির্জাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিনোদপুর বাংলাদেশ বেতারের
মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত হাসান আভি (২১)
নামে এক যুবককে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার
করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ
হলদিবোনা গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি
চোলাইমদসহ দানিয়েল হেমব্রম (৩৮) নামে একজনকে গ্রেফতার
করে।
একই দিন দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার লক্ষ্ণীপুর
বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে বুলবুলি

বেগম (৫৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে
১১ দশমিক ১ লিটার দেশীয় চোলাইমদ, মাদক সরবরাহে ব্যবহৃত দুটি
মোবাইল ফোন ও বিক্রির ৩ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়। পুলিশের
দাবি, বুলবুলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে
রাজপাড়া থানায় আগের ১৬টি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দামকুড়া থানার
জাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয়
তৈরি নেশাজাতীয় চার বোতল এসকাফ সিরাফসহ রফিকুল ইসলাম
(৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া
আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে
শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category